ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 1:16 PM

নাটোরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার উপজেলার বাঁশবাড়িয়া এলাকা গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি। ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো.শফিউল হাসান নৈশপ্রহরীর বরাতে জানিয়েছেন, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের সামনে আসে।

এরপর তারা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরও জানালেন, ঘটনার সময় ব্যাংকের কর্মীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে বেরিয়ে এসে আগুন নেভান। এ ঘটনায় কেউ আহত হননি এবং ব্যাংকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এদিকে ব্যাংকের প্রধান ফটকে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস আগামীর সময়কে জানিয়েছেন, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলিলিটারের কোকাকোলার কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজা কাপড় লাগানো অবস্থায় আগুন দেওয়ার আলামত দেখতে পেয়েছেন।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status