আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬" পালিত
মাহবুব সরকার, আবুধাবি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 4:09 PM
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ ”ঐতিহাসিক ৭ নভেম্বর।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে দূতাবাস প্রাঙ্গনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এর নেতৃত্বে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা হয়। পরে রাষ্ট্রদূত এর সভাপতিত্বে জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তিলোয়াত ও পরে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক
দূতালয় প্রধান তৌহিদ ইমাম এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- জনতা ব্যাংক ইউ এ ই অপারেশন সিইও মোহাম্মদ কামরুজ্জামান, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর সি আইপি, ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম, সারোয়ার আলম ভুট্টো, নুর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান সোহেল, শাখাওয়াত হোসেন বকুল, জিয়া উদ্দিন বাবুলসহ অনেকে।
আলোচনায় পর্বে প্রবাসীরা একান্ন বছর আগে দেশের এক ক্রান্তিলগ্নে ০৭ নভেম্বর এর ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার বিপ্লব, দেশ ও জনগণের স্বার্থে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা সহ বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিপ্লব ও সংহতির প্রাসংগিকতা বিষয়ে আলোচনা করেন।
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উল্লেখ করেন যে, একাত্তরের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একসাথে মুক্তির লড়াইয়ে এক করেছিলেন, সাড়ে চার বছর পর আরেক সংকটের ভোরে তিনিই আবার জাতির সামনে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আবুধাবির বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিনিধিগন ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবির প্রবাসীরা উপস্থিত ছিলেন।