|
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণে সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণে সেমিনার অনুষ্ঠিত শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের সভাপতি বড়ুয়া মনোজিত ধীমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাতা সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সায়মন তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, গোমতী ফিল্ম সোসাইটির সভাপতি জনাব নজরুলা ইসলাম, পিংকএশিয়া ফিল্ম সোসাইটির সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ওমর মালিক, চালিউড ফিল্ম সোসাইটির সহ-সভাপতি মিষ্টি মাতব্বর, রাজবাড়ী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির বিভিন্ন চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ। সেমিনারে ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ, সিপাহী জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দিবসটির ইতিহাস তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আজ শনিবার ৭ নভেম্বর বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের সহযোগিতায় ঢাকা ফিল্ম ক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি এবং বেঙ্গল ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
