ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
ঝিনাইগাতীতে প্রশাখার উদ্যোগে মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 7 November, 2026, 2:40 PM

ঝিনাইগাতীতে প্রশাখার উদ্যোগে মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রশাখার উদ্যোগে মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রত্যাশিত পরিবর্তনে সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন প্রশাখা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মসূচি। মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত আরএমও ডাঃ তামজিদুল ইসলাম।

তিনি বলেন ডেঙ্গুর বিশেষ কোন চিকিৎসা নেই। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা,পানি জমে থাকা রোধ করা,নিজে সচেতন থাকা,অন্যকে সচেতন করাই  মূল লক্ষ্য। তাছাড়া আরো উপস্থিত ছিলেন প্রশাখার কার্যকরী কমিটির সদস্যরা,এবং এলাকাবাসী ও তাদেরকে সহযোগিতা করেন। 

উক্ত কর্মসূচিকে ঘিরে লিফলেট বিতরণ, দোকানে দোকানে সচেতনতা তৈরি, জনমনে সচেতনতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশাখা পরিবার।

এমন আয়োজনে প্রশাখার  সভাপতি জসীম মিয়া, কার্যকরী কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঝিনাইগাতী এলাকার বাসিন্দারা। 

আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করি এটাই তাদের প্রধান স্লোগান ছিলো,এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status