|
‘রনির স্ত্রীকে’ দলে নেওয়ার দাবি এনসিপির
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘রনির স্ত্রীকে’ দলে নেওয়ার দাবি এনসিপির বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে ফারজানা আফরোজের এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মিডিয়া উইং। ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। রনির স্ত্রী উল্লেখ করে গণমাধ্যমে খবর প্রকাশের পর আলোচিত এই রাজনীতিবিদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।” তবে এনসিপির এক নেতার দাবি, ফারজানা আফরোজ রনির দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে টানাপোড়েন থাকলেও এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। ফারজানাও নিজেকে রনির স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন। নোট: গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টের পর সংবাদটি সম্পাদনা করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
