ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৭০০ দিরহামের ইলেকট্রিশিয়ান থেকে আমিরাতের লেবার মার্কেট অ্যাওয়ার্ড বিজয়ী ওয়াহিদ মিয়া
মাহবুব সরকার,আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: Sunday, 22 November, 2026, 6:39 PM
সর্বশেষ আপডেট: Sunday, 22 November, 2026, 6:42 PM

৭০০ দিরহামের ইলেকট্রিশিয়ান থেকে আমিরাতের লেবার মার্কেট অ্যাওয়ার্ড বিজয়ী ওয়াহিদ মিয়া

৭০০ দিরহামের ইলেকট্রিশিয়ান থেকে আমিরাতের লেবার মার্কেট অ্যাওয়ার্ড বিজয়ী ওয়াহিদ মিয়া

সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় প্রদত্ত ২০২৬ সালের লেবার মার্কেট অ্যাওয়ার্ড পেয়েছেন সিলেট প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ ওয়াহিদ মিয়া। আবুধাবিতে বসবাসকারী তিনি "ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট" কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন নগদ ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা। এ ছাড়া তাঁকে একটি ২৪ ক্যারেট সোনার কয়েন ও সম্মাননা ট্রফি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্ট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সন্তান আব্দুল ওয়াহিদ মিয়া ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্রায় ২১ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। আবুধাবির একটি কোম্পানিতে মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ানের কাজ দিয়ে শুরু হয় তাঁর পথচলা।

সততা, কঠোর পরিশ্রম, ধৈর্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে এগিয়ে আজ তিনি আমিরাতে নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মালিক। তাঁর এই প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৩০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status