বাঘাইছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
রুপম চাকমা,বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 22 November, 2026, 7:04 PM
বাঘাইছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মাদ্রাসা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুদ নামে এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।