ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Sunday, 22 November, 2026, 4:58 PM

ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রে জড়িত না হয়ে সাধারণ নাগরিকের মতো স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণ তাদের ছেড়ে দেবে না।

পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (২২ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কর্মসূচিতে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান দলটির নেতারা।

রোববার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।

সমাবেশে প্রধান বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, আপনারা সাধারণ নাগরিকের মতো স্বাভাবিক জীবনযাপন করুন। কোনো ধরনের ষড়যন্ত্রে জড়াবেন না। যদি দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বা ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে দেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মির্জা ফয়সল আমীনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status