ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 November, 2026, 5:01 PM

জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। চল‌তি বছ‌রের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে এ কার্যক্রমে সর্বোচ্চ দুবার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এ অর্জন উপজেলা প্রশাসনের একার নয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আড়াইহাজারবাসীর সম্মিলিত সহযোগিতার ফল এটি। এ সাফল্যের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ইউএনও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় আরও প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ জন্য তিনি আড়াইহাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status