|
স্কুল ফিডিং প্রকল্প বন্ধ হওয়ায়
জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে
নতুন সময় প্রতিনিধি
|
![]() জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে সেই সাথে সরকারের প্রতি শিক্ষকগণের আহবান যাতে এ প্রকল্পটি পূনরায় চালু করে প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উৎসাহ জোগায়। সম্প্রতি গত কয়েকদিন জলঢাকা উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে এমন চিত্রই উঠে এসেছে। সূত্রমতে,সরকারের উদ্দ্যোগে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যবধায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রতিষ্ঠানের মাধ্যমে " ১৮ মাস ধরে স্কুল ফিডিং "প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহে শিশু স্বাস্থ্য সম্মত খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছিলো। জানাযায় তৎকালীন সময়ে দেশের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার প্রকল্পটি পরিক্ষামূলক ভাবে ১৮ মাসের জন্য চালু করেছিল এবং জানানো হয়েছিল যে,প্রকল্পটি যদি আলোর মুখ দেখে তবে পূনরায় প্রকল্পটি আবার চালু করবে সরকার। কিন্তূ প্রকল্পটির মেয়াদ গত ১১ই নভেম্বর ১৮ মাস পূর্ণ হয়েছে। এদিকে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। যার উপস্থিতির হার প্রায় ২০ থেকে ৩০%পর্যন্ত দাড়িয়েছে। শিক্ষকরা জানান বার্ষিক পরিক্ষার ঠিক আগমুহূর্তে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমতে থাকে। সেই সঙ্গে নতুন বৎসরে উত্তীর্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখাও কঠিন হবে। বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার শৌলমারী ইউনিয়নের কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭০জন। স্কুল ফিডিং এর আওতায় খাদ্য সামগ্রী সরবরাহ হতো ১৫৩ জনের। ১৯শে নভেম্বর বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম পর্যন্ত শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ১০২ জনের। একই ইউনিয়নের কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১১ জন। স্কুল ফিডিং পেতেন ১৯০ জন। বর্তমান উপস্থিতি ১৩৫ জন। সিংড়িয়া চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৬৭ জন। স্কুল ফিডিং পেতেন ১৫১ জন এবং বর্তমান প্রতিষ্ঠানটিতে উপস্থিতি ১৩০ জন শিক্ষার্থীর। খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮৮ জন। স্কুল ফিডিং পেতেন ৬৮ জন এবং বর্তমান শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ৫০ জন। বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭৯ জন। স্কুল ফিডিং পেতেন ১৬১ জন এবং বর্তমান শিক্ষার্থী উপস্থিতি ১৪০ জন। বালাপাড়া আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৯৯ জন। স্কুল ফিডিং পেতেন ১৮৯ জন এবং বর্তমান উপস্থিতি ৫৫ জন। উত্তর দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট শিক্ষার্থী ৩৪৩ জন।স্কুল ফিডিংএর আওতায় বরাদ্দ পেতেন ৩০৮ জন এবং বর্তমান উপস্থিতি ২৪৫ জন। কাঁঠালি ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট শিক্ষার্থী ৩২৯ জন। স্কুল ফিডিং এর আওতায় বরাদ্দ পেতেন ২৮৫ জন এবং বর্তমান উপস্থিতি ২৫০ জন। দক্ষিণ দেশিবাই রহমানিয়া সরকারি প্রাথমিক মোট শিক্ষার্থী ১৯৪ জন। স্কুল ফিডিং এর আওতায় খাদ্য সরবরাহ পেতেন ১৭৫ জন এবং বর্তমান উপস্থিতি ১৪০ জন। খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২০২ জন। স্কুল ফিডিং পেতেন ১৮২ জন এবং বর্তমান উপস্থিতি ১৪৫ জন। দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭৫ জন। স্কুল ফিডিং পেতেন ১৬০ জন এবং বর্তমান উপস্থিতি ১২০ জন। পশ্চিম বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১১৭জন। স্কুল ফিডিং পেতেন ১০৫ জন এবং বর্তমান উপস্থিতি ৮৫ জন। অন্যদিকে কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১৫ জন। স্কুল ফিডিং পেতেন ১৯৪ জন এবং বর্তমান উপস্থিতি ১৪০ জন। উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৯৮ জন। স্কুল ফিডিং পেতেন ৮৮ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ৬৫ জন। এ বিষয়ে কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী রায় বসুনিয়া বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহে স্কুল ফিডিং প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সরবরাহ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় মুখী হয়েছিল এবং প্রতিদিন নির্দ্দিষ্ট সময়ের আগে স্কুল আসতো। এমনকি অভিভাবকরা তাদের সন্তানদের নিজেই স্কুলে রেখে যেতেন। এখন স্কুল ফিডিং বন্ধ হয়ে যাওয়ায় মাত্র তিন সপ্তাহের ব্যবধানে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। তাছাড়া এমন একটি সময় প্রকল্পটি বন্ধ হলো যে সময়ে ক্ষুদে শিক্ষার্থীরা নতুন ক্লাশে আগমন করবেন।তাই তিনি প্রকল্পটি চালু করার দাবী জানান। দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিয়ার রহমান বলেন, সরকারের স্কুল ফিডিং প্রকল্পটি শিশু শিক্ষার্থীদের মাঝে আলোর মুখ দেখেছে। ক্ষুদে কোমলমতি শিশু শিক্ষার্থীরা স্কুলমুখী হয়েছিলেন। বছরটি শেষ হয়ে নতুন ক্লাশে উঠার পর প্রকল্পটি বন্ধ হলে একটু সামলো যেত কিন্তূ এখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে থাকা খুব কঠিন হবে। খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী রায় বলেন, আমরা শিক্ষকরা চাইবো যাতে সরকার এ প্রকল্পটি আবারো চালু করেন। স্কুল ফিডিং চালু থাকায় শিক্ষার্থীরা নিজ থেকে স্কুলে আসতো কিন্তূ প্রকল্পটি বন্ধ হওয়ায় এখন বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ধরে নিয়ে আসতে হচ্ছে। এ বিষয়ে নীলফামারী জেলা স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র জেলা ব্যবস্থাপক সামসুল আলম জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় সরকার উদ্দ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্রামীণ হতদরিদ্র নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এবং নারী উদ্দ্যোক্তা তৈরীর লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের কর্মসূচি পরিক্ষামূলক ভাবে ১৮ মাসের জন্য এ প্রকল্প চালু করে। সম্প্রতি প্রকল্পটির মেয়াদ চলতি মাসের ১১ই নভেম্বর ২০২৬ইং তারিখ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার ২৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫শত ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন স্বাস্থ্য সম্মত খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ সব খাদ্য সরবরাহ করেছেন জলঢাকা উপজেলার ১৮১ জন নারী উদ্দ্যোক্তা। জেলা ব্যবস্থাপক সামসুল আলম আরো জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যেমন শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছিলো তেমনি গ্রামীণ পর্যায়ে হতদরিদ্র নারী জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে নারী উদ্দ্যোক্তাও তৈরী হয়েছিল। সরকারের পক্ষ থেকে এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা ইএসডিও কর্তৃপক্ষ কাজ করেছি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
