ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2026, 8:34 PM

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেন। 

এ বিষয়ে চকসিংগা গ্রামের স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের বাড়ির প্রাচীর টপকিয়ে ৫-৬ জনের একটি দল ভেতরে প্রবেশ করে বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে চলে যায়। এরপর আমরা স্থানীয়রা আগুন নিভিয়ে দেই। তবে যারা আগুন দিয়ে চলে গেছে, তারা কেউ আড়ানী বা আশেপাশের লোক না। তাদের সবাইকে বহিরাগত মনে হয়েছে। 

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। এর মধ্যে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। এ বিষয়ে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status