|
গাজীপুরের সালনায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন
মো মাসুদ রানা, গাজীপুর
|
![]() গাজীপুরের সালনায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওলামা-মাশায়েখরা বলেন, দাওয়াত ও তাবলিগ বিশ্বব্যাপী ইসলাম প্রচারের একটি বৈশ্বিক মাধ্যম। তাদের অভিযোগ, এই কার্যক্রমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির চেষ্টা চলছে। ভারতের মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলিগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের সাথী, মাদ্রাসার ছাত্র ও ওলামায়ে কেরামের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন সাথী নিহত এবং বহু মানুষ আহত হন বলে তারা উল্লেখ করেন। এ ঘটনায় মামলা ও তদন্তের কথা উল্লেখ করে বক্তারা অভিযোগ করেন, এখনো মামলার চার্জশিট দাখিল এবং দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি। বক্তারা জানান, গত ১৬ অক্টোবর টঙ্গীর ইজতেমা ময়দানে শীর্ষ মুরুব্বি ও ওলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার আলেম-ওলামার অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বিতর্কিত পক্ষকে বিশ্ব ইজতেমার আগে কোনো ধরনের জমায়েতের সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তাদের অভিযোগ, ওই আহ্বানের পরও গাজীপুরের সালনা বাগবাড়ী এলাকায় জেলা ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেশ করেন হাবিবুর রহমান মিয়াজী শীর্ষ। উপস্থিত ছিলেন মাওলানা লেহাজ উদ্দিন, মাওঃ ফজলুর রহমান, মাওঃ মখলেদুর রহমান।জুলফিকার হায়দার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
গাজীপুরের সালনায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন
ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম
