ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ছে দীঘিনালা জোন
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 1:26 PM

পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ছে দীঘিনালা জোন

পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ছে দীঘিনালা জোন

পাহাড়ের দুর্গম জনপদে উন্নয়নের আলো পৌঁছানো, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও যাত্রীছাউনি নির্মাণ—বিভিন্ন উদ্যোগে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী।

দুর্গম পাহাড়ি এলাকায় অনেক মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষার উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামো এখনো বড় চ্যালেঞ্জ। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে দীঘিনালা জোন বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির উৎস স্থাপন, বৌদ্ধবিহারের ভবন নির্মাণ, যাত্রীছাউনি তৈরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করে আসছে।

এসব উদ্যোগ শুধু অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়; বরং দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানো, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের পরিবেশ উন্নত করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতেও ভূমিকা রাখছে।

দীঘিনালা জোন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এলাকায় অনেক কিছুই সহজে পাওয়া যায় না। বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিহার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের জন্য অনেক উপকারের। সেনাবাহিনী দুর্গম এলাকায় এসে মানুষের সমস্যার কথা শুনে সহযোগিতা করছে। এতে আমরা কৃতজ্ঞ।

পাহাড়ের দুর্গম জনপদে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে শান্তি-সম্প্রীতি বজায় রাখার এ প্রচেষ্টা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status