|
সাজেকে ২৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাজেকে ২৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন মো. হাসান ইমাম, মেডিকেল অফিসার, ৫৪ বিজিবি। এ সময় কমলাপাড়া ও ওল্ডলংকার পাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০ থেকে ১২০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ![]() সাজেকে ২৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে বিজিবির এ মানবিক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে প্রশংসিত হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
