ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরে ৬ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 1:24 PM

যশোরে ৬ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

যশোরে ৬ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

যশোরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ নভেম্বর)যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার সরিষাচাষির প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।এ ছাড়া ১৫০ জন মসুরচাষির প্রত্যেককে পাঁচ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়।সংশ্লিষ্টরা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পাচ্ছেন।

এতে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status