ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফালী বেগমের ইন্তেকাল
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Thursday, 19 November, 2026, 6:10 PM

নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফালী বেগমের ইন্তেকাল

নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফালী বেগমের ইন্তেকাল

নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা, গার্ল গাইডের নরসিংদী জেলা সাবেক কমিশনার শেফালী বেগম (৭৫) সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যা, পুত্রবধু, মেয়ে জামাই, নাত নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহুগুণগ্রাহী রেখে যান।

শেফালী বেগমের মরদেহ গতকাল বৃহস্পতিবার নরসিংদীতে তার নিজ বাড়ীতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। বাদ জোহর নরসিংদী সদর উপজেলা মসজিদ প্রাঙ্গণে শেফালী বেগম এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী খবর পত্রিকার সম্পাদক অধ্যাপিকা সেতারা বেগম, সাংবাদিক মনজিল এ মিল্লাত, সাংবাদিক হামিদুল হক আহাদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status