ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 19 November, 2026, 5:54 PM

ভূরুঙ্গামারীতে আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ী ইউনিয়ন  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফজলুল হক(৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার গভীর রাতে  নিজ এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার ২০২৪ সালের ২৩ অক্টোবরের একটি মামলায় তদন্তে তাঁর নাম উঠে আসে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪২৭, ৩৭৯, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status