|
বগুড়া সদর উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়া সদর উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলা পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, কৃষি কর্মকর্তা ইসমত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান নাজির, মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম, প্রকৌশলী শিল্পী ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
