|
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
মাভাবিপ্রবি প্রতিনিধি
|
![]() মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ভর্তির যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয় চার বছর মেয়াদি বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। তবে মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) সম্পন্ন করা শিক্ষার্থীরা এমইঞ্জি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে এমএসসি প্রোগ্রামে আবেদনের জন্য বিএসসি ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদ, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৩ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
গাজীপুরের সালনায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন
