ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2026, 10:54 AM

কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বিশ্বরোড এলাকা অতিক্রম করে কোটবাড়ির দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি বাসটির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি। এতে অল্পের জন্য রক্ষা পান বাসের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘আমি চালকের পাশেই বসা ছিলাম। হঠাৎ দুই ব্যক্তি বাসটি থামানোর চেষ্টা করেন। আমরা একটু কাছে আসতেই দেখি, বাসের নিচে আগুন জ্বলছে। এরপর আমরা সবাই দ্রুত বাস থেকে নামতে থাকি। এর মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বাসচালক মো. শফিক বলেন, ‘আমি বাস নিয়ে যাওয়ার সময় দেখি, তারা রাস্তায় টায়ার ফেলে দাঁড়িয়ে আছে। আমাদের বাস যখন তাদের মুখোমুখি হয়, তখনই তারা টায়ারে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করে। আমি পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাসটি নিরাপদ দিকে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্ষা করি।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগুন বাসে লাগেনি। বাস অক্ষত আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং এ বিষয়ে তদন্ত করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status