ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2026, 10:49 AM

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থিত সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা পুনরায় মিছিল নিয়ে প্রশাসন ভবনের ভেতরে কয়েকবার প্রদক্ষিণ করেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে দলীয় টেন্টে ফিরে কর্মসূচি শেষ করেন তারা।

মিছিলে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, সদ্য সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, বর্তমান যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘আয় হাসিনা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘এখন আছে হিন্দুস্থান, পরে থাকবে কবরস্থান’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’সহ বিভিন্ন স্লোগান দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status