|
তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
তৌহিদুল ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি
|
![]() তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আবিদ আযম। এছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম রলি এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন মাতাব্বর। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশক্তির সদস্যসচিব আল নোমান নিরব, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন, সাধারণ সম্পাদক এইচ এম ইমরানসহ সমিতির অন্যান্য সদস্য ও কলেজের শিক্ষার্থীরা। বিশেষ অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক আবিদ আযম বলেন, ‘আমাদের পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। আমাদের পাঁচ হাজার বছরের ইতিহাস রয়েছে। তিতুমীর থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ, সবার সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথম স্বাধীনতা ১৯৪৭ সালে, এটা ভুললে চলবে না।’ তিনি আরও বলেন, ‘মতের বিরোধী হলেই আমরা তাদের ট্যাগ দিয়ে দিই, যেমন লাল, নীল ও হলুদ। সরকারি দল ও বিরোধী দল যে উল্টো পথে চলছে, তার ফসল হচ্ছে আজকের এই নাশকতা।’ প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, ‘তিতুমীর ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনা। আমরা প্রত্যাশা করি, তাঁর মতো চরিত্র পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, পাশাপাশি তিনি যুদ্ধও করেছেন।’ নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, ‘৪১ বছর ধরে রাজনীতি করে রাজনীতি থেকে ৪১ টাকাও নেইনি। যতটুকু ভাতা পাই, তা দিয়ে জনসেবা করি।’ তিনি আরও বলেন, ‘যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা ক্ষমতা ও টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল। দুই বছর পর আমরা দেখতে পেলাম, গ্রামে যাদের অনুন্নত বাড়ি ছিল, তাদের বাড়িও সবচেয়ে উন্নত হয়ে গেছে। আমরা রাজনীতি করি দেওয়ার জন্য, নেওয়ার জন্য না।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
পূর্বশত্রুতার জেরে নোবিপ্রবি কর্মচারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ
তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
