|
জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
জবি প্রতিনিধি
|
![]() জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিতে রিপোর্ট সাপেক্ষে ১০ দিন অর্থাৎ ৩০শে নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি দ্রুত শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য আইসিটি সেল এবং বহুল প্রচারের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিটির অনুলিপি ২য় সমাবর্তন উপলক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক এবং জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
গাজীপুরের সালনায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন
