কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার চন্দ্রখানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক নারীর নাম জামেনা বেগম (৪০)। তাঁর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেড়া মেলিয়া গ্রামে। তিনি মৃত হাজের উদ্দিনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশের একটি দল গতকাল বিকেল সোয়া তিনটার দিকে চন্দ্রখানা গ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জামেনা বেগমকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।