|
শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাকিবুল হাসান খোকন, শেরপুর প্রতিনিধি
|
![]() শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বৃহস্পতিবার (২৬শে নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজ্ মনীষা আহমেদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত এখন অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে একদিকে যেমন প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ সম্ভব, অন্যদিকে তেমনি বেকারত্ব দূরীকরণ, নারী উদ্যোক্তা তৈরি ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথও এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মুহা আল বেরুনি, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন এলাকা থেকে প্রান্তিক পর্যায়ের কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
