|
বন্ধুত্বের টানে এক প্রাণে মিলল ভিক্টোরিয়া কলেজের ’৯০ ব্যাচ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বন্ধুত্বের টানে এক প্রাণে মিলল ভিক্টোরিয়া কলেজের ’৯০ ব্যাচ সকাল থেকেই কোটবাড়ীর সালমানপুর এলাকার ম্যাজিক প্যারাডাইস চত্বরে জড়ো হতে থাকেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আড্ডা, কুশল বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠেন তাঁরা। এতে পুরো আয়োজনস্থল পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনকেন্দ্রে। ‘খাদির ভূবনে, রসমালাইয়ের শহরে’ বার্তাকে ধারণ করে আয়োজনে তুলে ধরা হয় কুমিল্লার ঐতিহ্য, কলেজজীবন ও শৈশব-কৈশোরের নানা স্মৃতি। মেজর রিয়াদের স্মৃতিচারণ ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে যোগ হয় ভিন্ন মাত্রা। অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া, অধ্যাপক কল্লোল, রিপন, তৌহিদ মুন্সী, অজয়, জুয়েল, ওসি আরিফ, অ্যাডভোকেট আবদুস সাত্তার ও ব্যাংকার রিয়াদসহ ব্যাচের প্রতিনিধিরা। বক্তারা বলেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুত্বের বন্ধনকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন এম এ মতিন (এমবিএ) এবং সদস্যসচিব ছিলেন প্রকৌশলী তারিকুল হাসান তারেক। সবুজ প্রকৃতির মাঝে দিনভর আড্ডা, আনন্দ ও বিনোদনের নানা আয়োজনের পর আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
