ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রবাসী বিশ্বনাথবাসীকে ঐক্যবদ্ধ করতে ২৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন, শিগগিরই উপদেষ্টা পরিষদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 27 November, 2026, 9:20 PM

লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বিশ্বনাথবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা এবং প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশন’। সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ও করণীয় নির্ধারণে যুক্তরাজ্যের লন্ডনে এক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেনের মাসালা রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিশ্বনাথের প্রবাসী নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ২৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—আব্দুল বাছিত বাদশা, কদর উদ্দিন, আখলুছ মিয়া, আফজাল হোসেন, খালেদ খান, সেবুল মিয়া, বাছির খান, নুরুল ইসলাম, আজির উদ্দিন আজির, লোকমান হোসেন, কামাল হোসেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, আবু তাহের, শফিউর রহমান খান জামিল, সিরাজুল হক সুমন, মুমিন খান মুন্না, আব্দুল হামিদ খান সুমেদ, আব্দুল কাইয়ুম, মোজাহিদ ইসলাম লিটন, সামছুল ইসলাম, মানিক মিয়া, জুনেদ আহমদ পিয়ার ও লুৎফুর রহমান।

সভায় জানানো হয়, যুক্তরাজ্যের প্রতিটি শহরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিশ্বনাথবাসীর সঙ্গে যোগাযোগ করে সমন্বয়কের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং বিশ্বনাথের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রবাসে অবস্থানরত শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে শিগগিরই একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

সভায় বক্তারা বলেন, প্রবাসী বিশ্বনাথবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রবাসের অভিজ্ঞতা, দক্ষতা ও আর্থিক সক্ষমতাকে নিজ এলাকার উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ তৈমুছ আলী। যৌথভাবে সভা পরিচালনা করেন আব্দুল বাছিত বাদশা ও আখলুছ মিয়া।

এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, আইনজীবী ও শিক্ষাবিদ মির্জা আছাব বেগ, ব্যবসায়ী ও সংগঠক গুলজার খান, সমাজসেবক মনির উদ্দিন বশির, সালিশ ব্যক্তিত্ব ফয়জুল হক, সাংবাদিক ও কলামিস্ট রহমত আলী, আফসার মিয়া ছোট মিয়া, শিক্ষাবিদ ও সাবেক ব্যাংকার নজরুল ইসলাম, সোলেমান খান, আব্দুল কুদ্দুস, ছাদেক আলী, সানুর খান, অ্যাডভোকেট রশিদ আলী, ফারুক মিয়া, শামসাদুর রহমান রাহিন, হাবিবুর রহমান, নূর উদ্দিন, কদর উদ্দিন, আজিজুর রহমান, তোফায়েল আলম, আজিজুর খান রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এ ছাড়া সভায় শতাধিক প্রবাসী বিশ্বনাথবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি গুলজার খান দেশ সফর শেষে যুক্তরাজ্যে ফিরে আসায় গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের সমন্বয়করা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status