ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ওয়ারীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 27 November, 2026, 12:43 PM

ওয়ারীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

ওয়ারীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক হোটেল ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই থাকতেন। 

আহতরা হলেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও হোটেল স্টাফ মো. হাসান (২৬)। এর মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে। এর পরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় নাঈমুরকে বাঁচাতে এগিয়ে আসলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে—স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status