|
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়লো অধিকাংশ সিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়লো অধিকাংশ সিট বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে। মো. জালাল উদ্দিন বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
