|
খাগড়াছড়িতে ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুক্রবার (২৭ নভেম্বর ২৬) খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব মাধবী মারমা । সমাবেশে সভাপতিত্ব করবেন খাগড়াছড়ি-২৯৮ নং আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া । ![]() খাগড়াছড়িতে ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
