ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাজেকে রিসোর্টে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আটক
ভূবন ত্রিপুরা, সাজেক
প্রকাশ: Saturday, 28 November, 2026, 11:32 AM

সাজেকে রিসোর্টে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আটক

সাজেকে রিসোর্টে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস পাটোয়ারীকে (২৮) আটক করেছে সাজেক থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাত ৭টা ২৫ মিনিটের দিকে সাজেক পর্যটন এলাকার স্বর্গপরী ইকো রিসোর্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্গপরী ইকো রিসোর্টে অভিযান চালিয়ে মোঃ ইদ্রিস পাটোয়ারীকে আটক করা হয়। আটকের পর পুলিশি নিরাপত্তায় তাকে সাজেক থানায় নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

আটক ইদ্রিস পাটোয়ারী খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কোবাখালী মুসলিম পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর আলম।

আসামি ইদ্রিস পাটোয়ারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দিঘীনালার সদর থানার অফিসার্স ইনচার্জ মো:ইকবাল বাহার চৌধুরী জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status