|
বগুড়া বারের নির্বাচনে বিএনপি প্যানেলের ‘ক্লিন সুইপ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়া বারের নির্বাচনে বিএনপি প্যানেলের ‘ক্লিন সুইপ শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান আতা ৬৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে ১৫৯ ও ১৫০ ভোট পেয়েছেন। এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যকরী সদস্যের সবকটিতেই জয় পেয়েছেন আতা-ওহাব পরিষদের প্রার্থীরা। ফলে পুরো কার্যকরী পরিষদই গঠিত হচ্ছে বিএনপি-সমর্থিত প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। নিরঙ্কুশ বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
