ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে অভিনেত্রীর উদ্দাম নাচ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 5:06 PM

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে অভিনেত্রীর উদ্দাম নাচ!

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে অভিনেত্রীর উদ্দাম নাচ!

আরব সাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তওকত’ ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। তওকতের আঘাতে ভেঙে পড়েছে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবাড়ি, উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতেই ঝড়ে উপড়ে পড়া গাছের সামনেই উদ্দাম নৃত্য জুড়ে দিয়েছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দীপিকা সিং। সেই ভিডিও আবার আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যা দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।

‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে খ্যাতি পান দীপিকা। ভিডিওর পরে আবার ভেঙে পড়া গাছের ডাল ধরে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। নেটিজেনরা তাকে এই ধরনের ভিডিও পোস্ট না করার পরামর্শ দিয়েছেন। অনেকেই আবার এভাবে বাইরে ঘুরে বেড়াতেও নিষেধ করেছেন।

'আপনার ঘরের ছাদ পোক্ত আছে তাই এই নাচ', কটাক্ষ করে এমন মন্তব্যও করা হয়েছে। শুধু ইনস্টাগ্রাম নয়, টুইটারেও সমালোচনা করেছেন নেটিজেনরা। এমন কাণ্ডে অভিনেত্রীকে ‘নির্বোধ’ও বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status