ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল প্রথম বউ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 4:11 PM

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল প্রথম বউ

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল প্রথম বউ

পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামে দ্বিতীয় বিয়ে করায় কবির তালুকদারের গোপনাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) মধ্যরাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কবিরের ভাই মাসুদ জানায়, মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত ২.২৮ মিনিটে কবিরকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে রোগীর অবস্থা ভালো না হওয়ায় প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এবং পরে সেখান থেকে ঢাকায় নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহীমের মেয়ে হাসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে কবিরের বিবাহ হয়। তাদের (১৩) এবং (১) বছরের দুটি সন্তান রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোরশেদ বলেন, কবির তালুকদার কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে প্রথম স্ত্রী হাসি বেগম ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দেয়। এ ঘটনায় রাতেই স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status