|
আবুধাবিতে উদ্ভোধন হলো বাংলাদেশ এমিরেটস স্পোর্টস কাউন্সিল আয়োজিত বিপিএল সিজন-৪
মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত
|
![]() আবুধাবিতে উদ্ভোধন হলো বাংলাদেশ এমিরেটস স্পোর্টস কাউন্সিল আয়োজিত বিপিএল সিজন-৪ উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা সমিতি সভাপতি মিসেস উম্মে রুম্মান, বাংলাদেশ সমিতি ইউএই সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার, নুর হোসেন সুমন, সাখাওত হোসেন বকুল, বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিল (BESC)- সভাপতি এস এম সালেহ, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম চৌধুরী ও শাওন সিদ্দিকী, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জোবেল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ![]() আবুধাবিতে উদ্ভোধন হলো বাংলাদেশ এমিরেটস স্পোর্টস কাউন্সিল আয়োজিত বিপিএল সিজন-৪ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গল রয়্যালস সিসি (BRCC) এবং সেনমার অ্যাভেঞ্জার্স। বেঙ্গল রয়্যালস সিসি (BRCC) প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের জয়ে অসামান্য অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ারে ৭,০০০ রানের এক অনন্য মাইলফলক স্পর্শ করেন BRCC-এর তারকা ব্যাটার তানভীর। সেনমার অ্যাভেঞ্জার্স ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেনমার অ্যাভেঞ্জার্স ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ফলে বেঙ্গল রয়্যালস সিসি (BRCC)এ ২৪ রানের দারুণ জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে। প্লেয়ার অব দ্য ম্যাচ: অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের জন্য উদ্বোধনী ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তানভীর। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
