|
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় গাঁজা-ইয়াবা সহ গ্রেফতার -১০
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় গাঁজা-ইয়াবা সহ গ্রেফতার -১০ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ এম আর সাঈদের উপস্থিতিতে দেওয়ানেরখামার মাদক র্নিমূল কমিটির সহায়তায় এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতাররা হলেন, উপজেলার বাগভান্ডার গ্রামের আব্দুর রশিদের ছেলে রোকনুজ্জামান(২৬), বড় খাটামারি গ্রামের হাফেজুর রহমানের ছেলে কফিলুর রহমান (৩৪), পাইকেরছড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৬), বদরগঞ্জের বালুয়াভাটা গ্রামের ওয়াহিদুল হকের ছেলে লোহানী শাহ নেওয়াজ(৪২), নাগেশ্বরী পায়রাডাঙ্গা গ্রামের জাকারিয়ার ছেলে বেলাল (৩৭), চন্ডিপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), ভাঙ্গামোড় গ্রামের মহিবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৮), মাছুর খামার গ্রামের ইনজিল হকের ছেলে সাইফুর রহমান (৩৫), খাসির ভিটা গ্রামের আবু ব্যাপারীর ছেলে গোলাম রাব্বানী (২৯)। ![]() ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় গাঁজা-ইয়াবা সহ গ্রেফতার -১০ পরে ওই বাড়ির পাশ্ববর্তী কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট সেবন ও সহিযোগিতার দায়ে আরো ০৯ জনকে আটক করে পুলিশ। বাড়ি ভাড়া নিয়ে মাদক সম্রাজ্ঞী রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী আন্তঃজেলা মাদক কারবারের এক বিশাল সম্রাজ্য গড়ে তুলেছিলো। ভারতীয় সীমান্ত হতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত বাসায় জমা করা হতো। এরপর সময় সুযোগ বুঝে উক্ত মাদক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হতো। ![]() ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় গাঁজা-ইয়াবা সহ গ্রেফতার -১০ ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপজেলায় প্রতিদিন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
