|
জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন,চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজ মানববন্ধন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণসহ সাংবাদিক লাঞ্ছিত এবং রাতের আঁধারে নলডাঙ্গা পৌর জাসাসের সদস্য সচিব মোঃ আকবর আলীর উপর হামলা করে এবং মোটরসাইকেলসহ টাকা-পয়সা ছিনতাই করেন এবং মারধর করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নলডাঙ্গা উপজেলা ও পৌর জাসাস এর আয়োজনে নলডাঙ্গা রেলওয়ে প্লাটর্ফমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী বাড়ি ফেরার পথে,নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে এবং লাঠিসটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে আকবর আলীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় জাসাস নেতার কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ও ব্যবহারকৃত মোটরসাইকেল ছিনতাই করে,মর্মে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন,,নলডাঙ্গা পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী। মানববন্ধনের বক্তব্য রাখেন,উপজেলা সমবায় দলের সভাপতি,মোঃ আনোয়ার হোসেন,পৌর সমবায়দলের সেক্রেটারী মোঃ নাহিদ ইসলাম,পৌর জাসাস দলের সভাপতি মোঃশাহিন মোল্লাসহ প্রমূখ। এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু,তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি নূরে আলম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কাপ্তাই হ্রদের পানির স্তর ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
