ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
মাদরাসার সামনে থেকে সরানো হলো সেই মহিষের খামার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 4:32 PM

মাদরাসার সামনে থেকে সরানো হলো সেই মহিষের খামার

মাদরাসার সামনে থেকে সরানো হলো সেই মহিষের খামার

মাদরাসার মাঠে মহিষের খামার!’ শিরোনামে মঙ্গলবার (৫ এপ্রিল) সংবাদ প্রকাশের পর ভোলার তজুমদ্দিন উপজেলার খোশনদী দাখিল মাদরাসার সামনে থেকে মহিষের খামার অপসারণ করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে পুলিশের একটি টিম উপস্থিত থেকে মহিষের খামার অপসারণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম খোশনদী দাখিল মাদরাসায় যায়। এ সময় তাঁরা মহিষের খামারের মালিক নুরুল হককে ডেকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে সে সময় ক্ষেপনের চেষ্টা করে।

পরে থানা পুলিশ স্থানীয় শ্রমিকদের সহায়তায় খামারটি অপসারণ করেন। খামারের মালিককে অন্যত্র খামার তৈরির জন্য বলেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এরকম মহিষের খামার তৈরি করায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে মহিষের খামারটি অপসারণ করি। এ বিষয়টি নিয়ে কালের কণ্ঠসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আসে।

এর আগে, গতকাল বুধবার তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার রাসেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করেন।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

তজুমদ্দিনের খোশনদী দাখিল মাদারাসার সামনের ৮ শতাংশ জমির মালিক স্থানীয় মো. নুরুল হক। সেই যায়গায় তিনি একটি মহিষের খামার গড়ে তোলেন। সেখানে তার ৮-১০টি মহিষে লালন-পালন করেন। প্রতিদিন খামারের বর্জে দুর্গন্ধ চারদিকে ছড়ায়। এত করে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের বসবাস করা মানুষজন ভোগান্তির শিকার হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status