ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
চার বিয়ে নিয়ে খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 11:01 AM

চার বিয়ে নিয়ে খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

চার বিয়ে নিয়ে খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এ নিয়ে এবার এক ভক্তের মন্তব্যের মুখে পড়লেন এই গায়িকা ও অভিনেত্রী। তবে বিরক্ত না হয়ে মন্তব্যটি শুনে হেসে ওঠেন তিনি। এমনকি নিজের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠলে ভবিষ্যতে কী জবাব দেবেন, সেটিও মজা করে জানিয়েছেন ‘হিট অন দ্য ফ্লোর’ গায়িকা। 

সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জেনিফার। অনুষ্ঠানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি। এ সময় দর্শক সারি থেকে একজন লোপেজের চার বিয়ে প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।‘ অর্থাৎ, আরও ছয়টি বিয়ে করার সুযোগ রয়েছে—এমন ইঙ্গিত দিয়েই কথাটি বলে তাকে খোঁচা দেন সেই দর্শক।

জবাবে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘হে ঈশ্বর! জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটি।’ পরে র‍্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত। জেনিফার আরও বলেন, এখন থেকে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’

১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে হয় জেনিফার লোপেজের। তবে এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে সেই সংসারেরও ইতি ঘটে।

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের দুই সন্তান ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হলেও পরে বিয়ে ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে ২০২৪ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status