ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
বাগদান সারলেন ‘দিলবার’খ্যাত শিল্পী, এই গায়িকা সম্পর্কে কতটা জানেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 5:16 PM

বাগদান সারলেন ‘দিলবার’খ্যাত শিল্পী, এই গায়িকা সম্পর্কে কতটা জানেন

বাগদান সারলেন ‘দিলবার’খ্যাত শিল্পী, এই গায়িকা সম্পর্কে কতটা জানেন

দিলবার’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া ভারতীয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালীর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। প্রেমিক যশ ভানুশালীর সঙ্গে বাগ্‌দান সেরেছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই গায়িকা।

ছবিগুলোতে দেখা যায়, পানির ধারে সূর্যাস্তের মনোরম পরিবেশে তারা সময় কাটাচ্ছেন। পাশে সাজানো তাবু, মোমবাতি ও নানা আয়োজনে তৈরি করা হয়েছিল বিশেষ মুহূর্তটি।

একটি ছবিতে বাগ্‌দানের আংটি দেখিয়ে ক্যামেরার সামনে হাসতে দেখা যায় ধ্বনিকে। অন্য ছবিতে একসঙ্গে উদ্‌যাপনে অংশ নিতে এবং যশকে ধ্বনির গালে চুমু দিতে দেখা যায়।

প্রস্তাব দেওয়ার আয়োজনের ছবিও প্রকাশ করেছেন তাঁরা। সেখানে ‘ফরএভার’ লেখা একটি সাজানো খিলান, মোমবাতি ও সাদা চেয়ার রাখা ছিল। ছবির ক্যাপশনে ধ্বনি লিখেছেন, ‘জীবনের জন্য আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। হ্যাঁ বলেছি।’

১৯৯৮ সালের ২২ মার্চ মুম্বাইয়ে জন্ম ধ্বনি ভানুশালীর। সংগীত প্রযোজক বিনোদ ভানুশালীর মেয়ে তিনি। নিকিল ডি’সুজার সঙ্গে গাওয়া ‘ভাস্তে’ গান দিয়ে শ্রোতাদের নজরে আসেন ধ্বনি। এরপর ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গান তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘লেজা রে’, ‘লুকা ছুপি’ সিনেমার ‘দুনিয়া’, ‘সাহো’ সিনেমার ‘সাইকো সাইয়া’ এবং জুবিন নটিয়ালের সঙ্গে গাওয়া ‘নয়ন’।

এছাড়া  গুরু রানধাওয়া, অরিজিৎ সিং ও জুবিন নটিয়ালের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ২০২৪ সালে আশিম গুলাটির বিপরীতে ‘কহাঁ শুরু কহাঁ খতম’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর।


২০২৫ সালে ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সংগীতচর্চা নিয়ে কথা বলেছিলেন ধ্বনি।

সে সময় তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড বা ভাইরাল হওয়ার পেছনে না ছুটে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে গান তৈরি করতেই বেশি আগ্রহী তিনি। তার মতে, একজন শিল্পীর নিজস্ব পরিচয় ধরে রাখা জরুরি। সূত্র: হিন্দুস্থান টাইমসঘড়ি কিনুন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status