ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 10:55 AM

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। 

শুরু হয়েছে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালেতে। আয়োজনের শুরু থেকেই নজরকাড়া লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছেন মাহি। সামাজিক মাধ্যমে ফটোশুটের একগুচ্ছ ছবি একের পর  প্রকাশ করে ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন তিনি।

এবার মাহিকে দেখা গেল সমুদ্রপাড়ের মনোরম পটভূমিতে। পরনে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন; ফুল স্লিভের এই আকর্ষণীয় গাউনের কোমরের অংশে রয়েছে পাথরের কারুকাজ। তার গায়ে শোভা পাচ্ছে ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।
হলুদ গাউনে মাহির দ্যুতি

এ সময় আরও ৪ দেশের সুন্দরীদের সঙ্গেও ফ্রেমবন্দি হতে দেখা যায় মাহিকে। এর মধ্যে রয়েছেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। তারা সকলেই নিজ নিজ দেশের সেরা সুন্দরী। 

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’ 

আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে এরই মধ্যে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন মাহি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বররাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরোপা সামিরা খান মাহি। ছবি-ফেসবুক।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। এবার মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের বড় কোনো সাফল্য আসবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশবাসী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status