ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে মুখ খুললেন নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 10:57 AM

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে মুখ খুললেন নেইমার

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে মুখ খুললেন নেইমার

সাও পাউলোতে একটি ব্যক্তিগত পার্টি ঘিরে সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে খবরের কেন্দ্রে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র এবং প্রখ্যাত ইনফ্লুয়েন্সার ও নারী ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা।

টিওয়াইসি স্পোর্টস-এর প্রাথমিক প্রতিবেদন ও মেত্রোপলিস ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ৬ নভেম্বর বিশেষ ব্যক্তিগত অনুষ্ঠানে ভার্জিনিয়া নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন। এমনটাই দাবি করেছেন সাংবাদিক ফ্যাবিয়া অলিভেইরা।

প্রতিবেদনগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। মোবাইল ফোন ছিল নিষিদ্ধের তালিকায়। দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে নেইমারের কোলে বসেছিলেন ভার্জিনিয়া এবং নেচেও ছিলেন তারা।

বলা হয়েছে, নেইমার মাইক্রোফোনে ভার্জিনিয়াকে তার বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেছিলেন। দুজনেই প্রচুর পরিমাণে মদ পান করেছিলেন।

এমন খবর বাতাসেরও আগে ছড়িয়ে পড়ার পর নেইমার ও ভার্জিনিয়ার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। ভার্জিনিয়ার পক্ষ থেকে প্রতিনিধির পাঠানো এক বিবৃতিতে এই দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলা হয়েছে। তারা বিবৃতিতে আরও দাবি করে, ব্যক্তিগত জীবন নিয়ে তার ভিত্তিহীন গুঞ্জনের মধ্যে পড়ার অভিজ্ঞতা এই প্রথম নয়।

গুঞ্জন উড়িয়ে দিয়ে নেইমার ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘কোনো একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। আমি এটি প্রত্যাখ্যান করছি। আমি এটা অস্বীকার করছি! এমন এক সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনায় বেশি আগ্রহী। আমার দল ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, কিন্তু বিষয়টির অবসান ঘটাতে আমি নিজে থেকে মুখ খোলাটা জরুরি মনে করেছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সাধারণত এমন সব গল্প তৈরি হলে কিছু করি না। কিন্তু তারা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status