|
২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
|
![]() ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের সর্বশেষ ২০০৫ আসরের ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর আর কখনো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারেনি। আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। ২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া বাংলাদেশ। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে চায় স্বাগতিকরা। প্রতিপক্ষ পাকিস্তানও এরই মধ্যে হুঙ্কার দিয়ে রেখেছে। দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাদের নৈপুণ্যে দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাসের প্রমাণ মিলেছে। এর আগে বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়া পাকিস্তনের হুমকির বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনালে। তবে রক্ষণভাগে কয়েকটি চোট-সমস্যা রয়েছে স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে গোঁড়ালির টেন্ডনে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রাইটব্যাক সাদ উদ্দিন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অন্য ডিফেন্ডারদের ফিটনেস ও খেলার উপযোগিতা নিয়েও ভাবতে হবে কোচিং স্টাফকে। ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে বাংলাদেশ। সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে হামজা ও তার সতীর্থরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। জয় পেলে আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দীর্ঘ অপেক্ষা অবসানের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এবারের চ্যালেঞ্জ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়বার শিরোপা জয়ের অপেক্ষায় কেটে গেছে ২৩ বছর। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলাদেশকে। তবে সেমিফাইনালে বাংলাদেশের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে লড়াই করে হেরেছিল তারা। তবে শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
