|
অবসর ভেঙে ফিরেই গোল, ম্যাচসেরাও হলেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা
নতুন সময় ডেস্ক
|
![]() অবসর ভেঙে ফিরেই গোল, ম্যাচসেরাও হলেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা স্পেনের সঙ্গে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জেতা সিলভা ২০২৩ সালে ইনজুরিতে পড়ার পর পেশাদার ফুটবল থেকে বিদায় নেন। কিন্তু গত মাসে হংকং ক্লাবের হয়ে মাঠে ফেরার ঘোষণা দেন। তিন বছর আগে রিয়াল সোসিয়েদাদের হয়ে ক্যারিয়ার শেষ করার পর প্রথম ম্যাচে ৮৪ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করেন সিলভা। নিচু কোণাকুণি শটে দারুণ ফিনিশিংয়ে সুপ্রিম শা তিনকে এগিয়ে দেন তিনি। হংকং রেঞ্জার্সের বিপক্ষে বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাবেক ম্যানসিটি মিডফিল্ডার। কিন্তু রেঞ্জার্স ম্যাচে সমতা ফেরালে খেলা শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। ১২ দলের শীর্ষ লিগে শা তিনের অবস্থান এখন নবম। সিটিতে ১১টি বড় ট্রফি জেতা সিলভা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে স্পেনের হয়ে ১২৫ ম্যাচ খেলেন। আর ম্যানসিটিতে ১০ বছরের ক্যারিয়ারে ৩০৯ ম্যাচ খেলেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
