ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 November, 2026, 10:47 AM

সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি

সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের পেছনে বড় অবদান কোচ নলবার্তো সোলানোর কৌশলের। মাঝমাঠে নিচু ব্লক তৈরি করে বাংলাদেশকে আটকে রাখার পরিকল্পনায় দারুণ সফল পাকিস্তানের এই কোচ। বিপরীতে প্রতিপক্ষের কৌশল ভাঙার কার্যকর কোনও পরিকল্পনা দেখাতে পারেননি বাংলাদেশের কোচ টমাস ডুলি। এমনই মন্তব্য একসময় জাতীয় দলে সহকারী কোচ হয়ে কাজ করা জুলফিকার মাহমুদ মিন্টুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিন্টু লিখেছেন, ‘পাকিস্তান দলের ম্যানেজার নলবের্তো সোলানোকে কেউ যথেষ্ট কৃতিত্ব দিচ্ছে না। মিড-লো ব্লক ট্র্যাপ দিয়ে তিনি চমৎকারভাবে মিডফিল্ড আটকে ফেলার এক দুর্দান্ত পরিকল্পনা করেছিলেন! ৫-৩-২ বা ৫-৪-১ ফরম্যাটের এই সেটআপ বাংলাদেশকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল, যেখানে কোচ ডুলির কোনও পরিকল্পনা ছিল না! বাংলাদেশের কোচ ডুলির জন্য বিষয়টি অত্যন্ত হতাশাজনক।’

তিনি আরও ব্যাখ্যা দেন, ‘ইকবালের মতো সেন্টার ব্যাকদের মান ও শারীরিক শক্তিমত্তা এবং তাদের রক্ষণাত্মক দেয়াল বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিয়েছিল! সোলানো আবারও এক দুর্দান্ত পরিকল্পনা উপহার দিলেন, আর ডুলির কোনও ধারণাই নেই, কীভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল সাজাতে হয়! বাংলাদেশ ফুটবলে এক লজ্জাজনক পরাজয়! স্মরণ রাখবেন: ফুটবল হলো কোচের খেলা। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি ভয়ানক ও হতাশার রাত।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status