ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 November, 2026, 10:42 AM

যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা

যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা

ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন এক গ্রাহক। এ ঘটনায় ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে ওই ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন— নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে এসপি জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন। শুরুতে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরে তা বাড়িয়ে প্রতি লেনদেনে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থি। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা পুলিশ তদন্ত শুরু করেন। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ— প্রায় এক কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনও চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status