ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 3:50 PM

দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর

দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর

চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুজন (৩০) মনির (৩৫) ও সোহাগ (৩৫)।  

স্থানীয়রা বাসিন্দা বাবলু জানান, নিহতরা মোটরসাইকেল যোগে চাঁদপুর শহরর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় বোগদাদ বাস তাদের ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।  

তিনি জানান, দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন। রিল্যাক্সের চালক ওভারট্যাক করার জন্য বার বার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। অন্য মোটরসাইকেলের তিন আরোহী বেঁচে আছেন।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status