ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সরকারি অফিসের ফাইল নিয়ে পালাল ছাগল!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 3:59 PM

সরকারি অফিসের ফাইল নিয়ে পালাল ছাগল!

সরকারি অফিসের ফাইল নিয়ে পালাল ছাগল!

সকালে অফিসের সামনে রোদ পোহাচ্ছিলেন কর্মচারীরা। সেই ফাঁকে অফিসে ঢুকে পড়ে একটি ছাগল। পরে ছাগলটি অফিসের একটি ফাইল মুখে করে নিয়ে পালিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের ব্লক অফিসের।

ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, কর্মচারীরা যখন টের পায় ততক্ষণে গুরুত্বপূর্ণ ফাইলটির অর্ধেক সাবাড় হয়ে গেছে। ফাইলের বাকিটা পেতে ছুটতে হয়েছে ছাগলের পিছনে। পরে ফাইলটি পেলেও তাতে থাকা গুরুত্বপূর্ণ নথি চলে গেছে ছাগলটির পেটে। ঘটনাটি হাস্যকর মনে হলেও চাকরি নিয়ে বিপাকে পড়েছেন কর্মচারীরা।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসার পর তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সকলের মাঝেই ছাগলের এই কাণ্ডে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন অফিসের কর্মচারীদের দায়িত্ববোধ নিয়েও। ভিডিওতে দেখা যায়, ছাগল বেশ কিছু নথি মুখে নিয়ে ছুটছে। তার পেছনে ছুটে চলেছে এক কর্মচারী। তবে কিছুতেই ছাগলকে বাগে আনতে পারছেন না তিনি। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায় ছাগলটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status