ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বলাৎকার করতে আসা, মাদ্রাসা শিক্ষকের লিঙ্গ কেটে দিল ছাত্র
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 2:30 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 2:34 PM

বলাৎকার করতে আসা, মাদ্রাসা শিক্ষকের লিঙ্গ কেটে দিল ছাত্র

বলাৎকার করতে আসা, মাদ্রাসা শিক্ষকের লিঙ্গ কেটে দিল ছাত্র

শিক্ষক তাকে বলাৎকারের চেষ্টা করেছিল। আর সেই অভিযোগে শিক্ষকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে তারই একজন শিক্ষার্থী। ময়মনসিংহের নান্দাইলে মো. আতাবুর রহমান (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের সঙ্গে বুধবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আতাবুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, এ ঘটনায় ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নান্দাইল থানায় এ ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন আহত শিক্ষকের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।

পুলিশ হেফাজতে থাকা ওই শিক্ষার্থীর দাবি, শিক্ষক আতাবুর রহমান বুধবার (১ ডিসেম্বর) রাতে খাবারের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যেতে চান ছাত্রকে। পথিমধ্যে তিনি ছাত্রকে কাছে টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত বোলাতে থাকেন। এক পর্যায়ে বলাৎকারের চেষ্টা হলে ছাত্র পকেটে থাকা নেইল কাটার দিয়ে শিক্ষকের পুরুষাঙ্গে আঘাত করেন। এরপর পালাতে গেলে লোকজন ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মামলার পর ওই মাদরাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status