ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
'প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 2:36 PM

'প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'

'প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তারা আমাদের বোঝা নয়। তাদের পরিচর্যা করে সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যেসকল কর্মকাণ্ডে নিরলসভাবে করে যাচ্ছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার সকালে সাড় ১১ টার পরে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক ভার্চু্যয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য "কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ"। এই আলোচনা সভার আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজল্যাণ মন্ত্রী বলেন, বৃত্তের হাতছানি তুচ্ছ করে, তিক্ত লোকের পক্ষে হাত বাড়িয়েছেন তারা হয়েছে শ্রেষ্ঠ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা পুতুল প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এর পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।  

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (এমপি) রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে রাষ্ট্র সমাজ গড়ে উঠতে পারে না। পৃথিবীর বিভিন্ন কাজে অবদান রেখেছে প্রতিবন্ধীরা। বিজ্ঞানী স্টিফেন হকিংস তার শারীরিক প্রতিবন্ধকতা দূর করে পৃথিবীতে অবদান রেখেছেন। তিনি আমাদেরকে ব্ল্যাকহোল সম্পর্কেও ধারণা দিয়েছেন।  

আলোচনা সভায় সমাজল্যাণ মন্ত্রণালয় সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী  (এমপি) মো. আশরাফ আলী খান খসরু, সমাজসেবা অধিদফতর মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status